সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে কিশোর গ্যাংয়ের বিরোধে চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে হত্যা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১
  • ৬০৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে কিশোর গ্যাংয়ের বিরোধে চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে কিশোর গ্যাংয়ের বিরোধের জের ধরে মহিউদ্দিন প্রবাল (১৭) নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত প্রবাল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হোসেন ভূইয়ার ছেলে। গতকাল মঙ্গলবার রাত পৌনে এগারোটার দিকে ভৈরব দূর্জয়মোড় এলাকার একটি দোকান থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেন সিআইডি পুলিশের একটি টিম।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রবাল এর সাথে ভৈরব বাসষ্ট্যান্ড এলাকার জিল্লুর রহমানের ছেলে অন্তর মিয়া ও তার গ্রুপের অন্যান্য সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের প্রায় দুইঘন্টা পর খবর পেয়ে ভৈরব বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত অন্তর মিয়ার বাবা জিল্লুর রহমানের মালিকানাধীন শাকিল মটরসে প্রবালের রক্তাক্ত লাশ শনাক্ত করে পুলিশ ও নিহতের পরিবার। পরে সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দিলে রাত এগারো টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও প্রাথমিক আলামত জব্দ করেন সিআইডি পুলিশ ।

এবিষয়ে নিহতের বাবা হোসেন ভূইয়া সাংবাদিকদের জানান, কিশোর গ্যাংয়ের মূলহোতা অন্তর প্রায়ই প্রবালের কাছে চাদাঁ দাবি করতো এবং চাদাঁ না দিলে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তিনি আরো বলেন মঙ্গলবার দুপুরে নিজের মটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় প্রবাল। এর ঘন্টা দুয়েক পর থেকে প্রবালের মুঠোফোরনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। তিনি অভিযোগ করেন চাদাঁর টাকা না পেয়ে তার ছেলে প্রবালকে খুন করে মটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে অন্তর ও তার সহযোগিরা।

এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইমসিনকে খবর দেয়। পরে ক্রাইমসিনের সদস্যরা। ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। তিনি আরো জানান, কিশোর অপরাধ প্রবণতা থেকে হত্যাকান্ডটি ঘটেছে এবং হত্যার পর বস্তায় করে লাশটি গুম করার চেষ্টা করা হয়েছিল যা প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ না পাওয়া গেলেও জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি।

এদিকে নিহতের পরিবার সূত্রে জানা গেছে আজ বুধবার নিহত প্রবালের নিজ গ্রামে মুছাপুরে বাদ আছর তার জানাযা অনুষ্টিত হবে এবং দাফন-কাফন শেষে থানায় মামলা দায়ের করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com