সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

জিম্বাবুয়ে সফরে টাইগারদের কোয়ারেন্টাইন ১ দিন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৬৪ বার পড়া হয়েছে
জিম্বাবুয়ে সফরে টাইগারদের কোয়ারেন্টাইন ১ দিন

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ারেন্টাইন পর্ব স্থায়ী হবে মাত্র ১ দিন। বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান জানিয়েছেন, জিম্বাবুয়ে পৌঁছে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন যে ১ দিনের হবে, এ ব্যাপারে স্বাগতিকরা বিসিবির সঙ্গে একমত হয়েছে। এর ফলে বুলাওয়েতে ৭ জুন থেকে শুরু হতে যাওয়া সিরিজের একমাত্র টেস্ট ম্যাচের আগে অনুশীলনের জন্য বাড়তি সময় পাবে তামিমবাহিনী।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জুন জিম্বাবুয়েতে পৌঁছে ১ দিনের কোয়ারেন্টাইন শেষে জুনের ১ তারিখ থেকে টেস্ট ম্যাচের প্রস্তুতি নিতে শুরু করতে পারবে সফরকারী দল।

তিনি বলেন, আমাদের কোয়ারেন্টাইন হবে মাত্র ১ দিনের। এরপর থেকে আমরা স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবো।

জিম্বাবুয়ে সফরে এক টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। বুলাওয়েতে একমাত্র টেস্ট শেষে বাকি সব ম্যাচ গড়াবে হারারেতে।

এর সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের জন্য পর্যাপ্ত অনুশীলনের সময় থাকবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। শুরুতে শোনা যাচ্ছিল টাইগারদের কোয়ারেন্টাইন পর্ব হবে ৫-৭ দিনের।

ফলে দুটি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা বাদ দেয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন কোয়ারেন্টাইন ১ দিনের হওয়ায় প্রস্তুতি নেওয়ার জন্য বাড়তি সময় পাবে সফরকারীরা। চলতি বছরের এপ্রিল-মে’তে শ্রীলংকা সফরে সর্বশেষ টেস্ট খেলা বাংলাদেশের জন্য এই সময় বাড়তি গুরুত্ব বহন করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com