কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২ ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন চরপাড়া এলাকা হতে ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন চরপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ নূরুল হক ভূইয়া (৪৫), পিতাঃ মৃত মততাজ উদ্দিন ভূইয়া, সাং-সিংদই, ইউনিয়ন-আচার গাঁও, থানা-নান্দাইল ও জেলা- ময়মনসিংহ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকের কাজে ব্যবহৃত একটি মোবাইল’সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।