বৃহস্পতিবার (১০জুন) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমের নির্দেশনায় কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সদর ইউনিয়নের চুন্তীঘাট স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ভঙ্গ ও ফসলী জমি গভীর করে বেকু ব্যবহারের মাধ্যমে মাটি উত্তোলন করে পুকুর খননের দায়ে একজনকে ৫০ হাজার অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযান পরিচালনা করেন. নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ আসসাদিকজামান। অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধকরণে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী মোঃ পারভেজ মিয়া ও নিকলী থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।