শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল আগামীকাল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১৯৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল আগামীকাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এ কিশোরগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে টিকে রইলো ভৈরব এবং হোসেনপুর উপজেলা। এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এই ফাইনালে উঠেছে করিমগঞ্জ এবং কিশোরগঞ্জ পৌরসভা।

 

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সকালে বালিকাদের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে কটিয়াদী উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কিশোরগঞ্জ পৌরসভা। আরেক ম্যাচে বাজিতপুর উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকে গত আসরের চ্যম্পিয়ন করিমগঞ্জ উপজেলা।

বিকেলে একই মাঠে বালকদের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুটি ম্যাচই গোলশুন্য থেকে টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়। প্রথম ম্যাচে কিশোরগঞ্জ পৌরসভার বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে হোসেনপুর উপজেলা। দ্বিতীয় ম্যাচে করিমগঞ্জ উপজেলার বিপক্ষে জমজমাট লড়াই করে ভৈরব উপজেলা। গোলশুন্য থাকা ম্যাচে টাইব্রেকারের ৫-৩ গোলে জয় নিশ্চিত করে প্রথমবারের মত ফাইনাল নিশ্চিত করে ভৈরব উপজেলা। আগামীকাল বেলা তিনটায় বালিকাদের ফাইনালে মুখোমুখি কিশোরগঞ্জ পৌরসভা এবং করিমগঞ্জ উপজেলা। বালকদের ফাইনালে বিকেল চারটায় মাঠে নামবে ভৈরব এবং হোসেনপুর উপজেলা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com