বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আরও বাড়ল স্কুল-কলেজে ছুটি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ জুন, ২০২১
  • ২১১ বার পড়া হয়েছে
আরও বাড়ল স্কুল-কলেজে ছুটি

করোনাভাইরাসের সংক্রমণ না কমায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ফের বাড়িয়েছে সরকার। আগামী ৩০ জনু পর্যন্ত ছুটি বাড়িয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং দেশের কোনো কোনো অঞ্চলে আংশিকভাবে কঠোর বিধি-নিষেধ কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও কওমি মাদরাসাগুলোতে চলমান ছুটি আগামী ৩০ জুন, ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কয়েক দফা বাড়িয়ে ১২ জুন পর্যন্ত করা হয়। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে এ ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com