রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী পালিত

হাজার হাজার কর্মীদের শ্রদ্ধা ও ভালবাসায় সিরাজগঞ্জে পালিত হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী।

রোববার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জের কাজিপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ১১ টার দিকে কাজিপুর উপজেলা মাঠে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় হাজার হাজার মানুষের ভীড় লক্ষ্য করা যায়। স্মরণ সভায় সিরাজগঞ্জ, পার্শ্ববর্তী বগুড়া ও জামালপুর জেলার বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য’র সভাপতিত্বে ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

সভায় বক্তব্য রাখেন, নাসিমপুত্র সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও কাজিপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com