কিশোরগঞ্জে বিদেশী মদ’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ক্যাম্প।
মঙ্গলবার (১৫ জুন) রাত ১০ টার দিকে কিশোরগঞ্জ সদরের পুরানথানা এলাকা হতে দুই বোতল বিদেশী মদ, নগদ ৫শ টাকা ও একটি মোবাইল’সহ আসামী আঃ রহমান বাবুর্চি (৫৫), পিতা-মৃত আবু মিয়া, সাং-সওতাল নয়নগর, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, আটককৃত আসামী ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ছয় বোতল বিদেশী মদ সহ কিশোরগঞ্জ র্যাবের কাছে ধৃত হয় এবং উক্ত আসাামীর বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।