শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযানে ১৩ দালাল আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২১০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযানে ১৩ দালাল আটক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। আজ বৃহষ্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরী বিভাগের সামনে থেকে দালালদের আটক করা হয়।

আটককৃতরা সবাই বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের চিহ্নিত দালাল বলে জানান স্থানীয়রা। আটককৃতরা হল, এনায়েত কবির (৪২), মনোয়ার হোসন (৪২), রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭), মাসুদুল করিম, ফিরোজ মিয়া (৫০), আলাল উদ্দিন (৬০), নজরুল ইসলাম (৪০), আলা উদ্দিন (৫৫), টুটুল আহমেদ (৩৭), সোহেল মিয়া (৩১), আলমগীর হোসেন (৪২), আসাদুল ইসলাম (২৭)।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালের দৌরাত্ম বেড়েছে বলে একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩ জনকে আটক করা হয়েছে। তারা প্রত্যেকেই রোগী ও তার স্বজনদের নানাভাবে হয়রানি করে আসছিল। আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com