বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

কিশোরগঞ্জে তিন দিনের ব্যবধানে একই উপজেলা হতে দুই মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৪০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে তিন দিনের ব্যবধানে আবারও ইয়াবা’সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

মঙ্গলবার (২২ জুন) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও এলাকা হতে মহিলা মাদক ব্যবসায়ী মরিয়ম বেগম (৩৯) কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে। সে বাজিতপুর উপজেলার দীঘিরপাড় এলাকার মোঃ বকুল মিয়ার স্ত্রী। তার পিতার নাম মৃত নানু মিয়া ও মাতা-রাবেয়া বেগম। আসামীর দেয়া তথ্য মতে সে বর্তমানে চট্টগ্রামের সবুজবাগ সিটি করপোরেশন-১৮৫২ এর এমরান সওদাগরের ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত মহিলা আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প জানিয়েছে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত মহিলা আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে গত শনিবার (১৯ জুন) একই উপজেলার দড়িচরিয়াকোনা এলাকা হতে মহিলা মাদক ব্যবসায়ী লুৎফা (৩৫) কে ২৮৫ পিস ইয়াবা’সহ গ্রেফতার করে র‌্যাব-১৪, সিপিসি-২। এ নিয়ে গত তিন দিনের ব্যবধানে জেলার একই উপজেলা হতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com