রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

‘ধর্ম ব্যবসায়ীরা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করছে’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৭৭ বার পড়া হয়েছে
‘ধর্ম ব্যবসায়ীরা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করছে’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি ও ধর্ম ব্যবসায়ীরা আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। ভারতের দালাল ট্যাগ লাগিয়ে এদেশের সাধারণ জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।

মঙ্গলবার (২২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সংগঠনপ্রিয়। আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য তিনি মন্ত্রিত্ব ছেড়ে দলের সাধারণ সম্পাদক হয়েছেন। দলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে অভিজ্ঞ করতে বঙ্গবন্ধুর আন্তরিকতা চিরস্মরণীয়।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ইসলামের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্ন বাস্তবায়নে মডেল মসজিদ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অথচ স্বাধীনতাবিরোধী অপশক্তি আল্লাহর আইন চাই বলেও ইসলামবিরোধী কর্মকাণ্ড করেছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়। সংগঠনের সভাপতি মো. মনির খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. অমল কুমার ঘোষের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংগঠনের সহ-সভাপতি ডা. এসএম মোস্তফা জামান, মনোয়ারা বেগম চৌধুরী মুন্নি প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com