মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি, জরিমানা গুণলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৪৫ বার পড়া হয়েছে

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়াররা যেন খলনায়ক হয়ে উঠেছেন। দিন যত গড়াচ্ছে সেটা রূপ নিয়েছে বেশ ভালোমতোই। কদিন আগে সাকিব আল হাসানও আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে স্টাম্প উপড়ে ও লাথি মেরে নিষিদ্ধ হন তিন ম্যাচের জন্য, গুনেন জরিমানাও,।

এবার জরিমানা গুনলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও তিনি তর্কে জড়াননি। দেখা যায় আবেদন করতে করতে মাঠ চাপড়াতে। আর এটিকে ভালোভাবে নেয়নি। তাই জরিমানা গুনতে হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহকে।

ঘটনা, প্রাইম ব্যাংকের বিপক্ষে বুধবার ১৫.৫ ওভারের সময় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে অলক কাপালির বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন। যোগ দেন মাহমুদউল্লাহও।

এসময় সবাই হাত উঁচিয়ে, মাঠে বসে আউটের আবেদন জানান আম্পায়ার মাহফুজুর রহমানের কাছে। কিন্তু এই জোরালো আবেদনেও সাড়া না দেয়ায় মাহমুদউল্লাহ মাটিতে ঘুষি ও গড়াগড়ি দিয়ে থার্ড ম্যান অঞ্চলে গিয়ে বসে থাকেন খানিকক্ষণ।

আম্পায়ার নিষেধ করলেও কর্ণপাত করেননি। এতে লেভেল-২ আচরণবিধি ভাঙার দাবি জানিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com