শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

কঠোর লোকডাউনের প্রথম দিনে ফাঁকা লালপুরের মার্কেটগুলো 

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১১৯ বার পড়া হয়েছে
কঠোর লোকডাউনের প্রথম দিনে ফাঁকা লালপুরের মার্কেটগুলো 

সরকার ঘোষিত সাতদিনের কঠোর বিধিনিষেধের বৃষ্টিমূখর প্রথম দিনে নাটোরের লালপুরে বাজার ও রাস্তা-ঘাটে মানুষের উপস্থিতি কম ছিল। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও রাস্তাগুলো ছিল একেবারেই ফাঁকা।

গোপালপুর, লালপুর, ওয়ালিয়া বাজারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ওষুধ এবং মুদি দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে। রাস্তায় দুই-একটি ভ্যান, মোটরসাইকেল এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া চোখে পড়েনি অন্যান্য যানবাহনের। বন্ধ রয়েছে উপজেলার সকল মার্কেট। উপজেলা জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে দেখা গেছে পুলিশের কড়া অবস্থান।

এদিকে, বৃষ্টি উপেক্ষা করেই মাঠে ছিল দুইজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত। বিনা কারণে বাইরে বের হলেই গুনতে হয়েছে জরিমানা। এদিন পুরো উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার কঠোর বিধিনিষেধ অমান্য করায় চারজনকে ১ হাজার ৫০০ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান ৬ জনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। দিয়েছেন দ্রুত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনাও।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে সেভাবেই কঠোর বিধি নিষেধ বাস্তবায়ন করা হচ্ছে। করোনা ঝুঁকি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যহত থাকবে।

এছাড়া, কাঁচা বাজারে পযাপ্ত জায়গায় থাকায় ও বর্ষাকাল বিবেচনায় খোলা মাঠের পরিবর্তে সাপ্তাহিক হাট কাঁচা বাজারেই ফাঁকা ফাঁকা করে বসানো নির্দেশনা দেওয়া হয়েছে বাজার কমিটিকে। ভীড় এড়াতে পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com