বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

অনার্সপড়ুয়া ছাত্রী হেরোইনসহ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৭৩ বার পড়া হয়েছে
অনার্সপড়ুয়া ছাত্রী হেরোইনসহ গ্রেফতার

টাঙ্গাইলে অভিযান চালিয়ে হেরোইনসহ স্বর্ণা আক্তার নামে অনার্সপড়ুয়া এক ছাত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

বুধবার (৩০ জুন) বিকেলে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগ ছাওয়ালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে আগ ছাওয়ারী গ্রামের কাছিম উদ্দিনের মেয়ে।

র‍্যাবের উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বাদী হয়ে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে স্বর্ণার বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলার পর জেলহাজতে পাঠায়।

পুলিশ ও এলাকাবাসী জানান, স্বর্ণা তার বাবা কাছিম উদ্দিন ও মা বিমলা বেগম আগ ছাওয়ালী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী। বাবা কাছিম উদ্দিন মাদক মামলায় জেলে। মা বিমলা বেগম অন্য আরেকটি মাদক মামলায় পলাতক আসামি। স্বর্ণা দীর্ঘদিন ধরে এলাকায় উঠতি বয়সী ছেলেমেয়েদের মাদক সেবনে উৎসাহ জোগাতেন। এছাড়া শিশুদের দিয়ে মাদক বিক্রি করেন। স্থানীয়রা প্রতিবাদ করলে তাকে (স্বর্ণাকে) যৌন হয়রানি, ইভটিজিংসহ নানা ধরনের অভিযোগ তোলেন। এ ভয়ে স্থানীয় লোকজন প্রতিবাদ বন্ধ রাখেন বলে জানা গেছে।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‍্যাব-১২ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণাকে ২৮ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেন।

মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া জানান, স্বর্ণা ভয়ঙ্কর তরুণী। সে গভীর রাত পর্যন্ত রাস্তায় ঘুরে মাদক বিক্রি করে। তার বাবা-মাও মাদক বিক্রেতা। তাদের শাস্তি হওয়া দরকার।

মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. শাজাহান খান জানান, স্বর্ণা অনার্সের ছাত্রী বলে পরিচয় দিয়েছেন। সকালে মির্জাপুর থানায় মামলার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com