রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

সেমিফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে
সেমিফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

চলতি কোপা আমেরিকায় এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের সামনে বাধা এখন কলম্বিয়া। এ ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ? এ নিয়ে সমর্থকদের কৌতূহলের অন্ত নেই। আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের একাদশই অপরিবর্তিত রাখতে পারেন স্কালোনি।

বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্রাজিলের গারিঞ্চা মানে স্টেডিয়ামে মাঠে নামবে আর্জেন্টিনা-কলম্বিয়া। এই ম্যাচে শুরুর একাদশে কোনো পরিবর্তন আনবেন না আর্জেন্টাইন কোচ এমন ধারণা করছে সবাই। তবে কৌশলী কোচ এখনও এ ব্যাপারে নিশ্চিত করেননি কোনো কিছুই। ম্যাচের আগে নির্ধারণ করবেন নিজেদের চূড়ান্ত একাদশ।

স্কালোনি জানান, ‘টানা খেলায় বেশ কয়েকজন খেলোয়াড় ক্লান্ত এবং অল্পকিছু চোটের সমস্যা রয়েছে। ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করব একাদশ নিশ্চিতের জন্য। দলের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না।’

তবে একেবারেই যে পরিবর্তন আসবে না তা বলা যাচ্ছে না। একটি জায়গায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। রক্ষণভাগে মার্কোস আকুনার জায়গায় দেখা যেতে পারে নিকোলাস তাগলিয়াফিকোকে। এছাড়া পরিবর্তন আসতে পারে আর একটি জায়গায়। পারেদেসের জায়গায় শুরুর একাদশে থাকতে পারেন গুইদো রদ্রিগেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা/নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস গঞ্জালেজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com