রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

ফাইনালের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে
ফাইনালের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোপার শিরোপা ঘরে তুলতে মেসিদের সামনে এখন ব্রাজিল।

রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল যখন ফাইনালের দিন গুনছে তখনই ব্রাজিল শিবিরে এলো দুঃসংবাদ। বড়সড় এক ধাক্কাই খেল স্বাগতিক দেশ ব্রাজিল। দলটির নিয়মিত একাদশের খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুসকে পুরো কোপা আমেরিকা থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাই ফাইনালে তাকে ছাড়াই মাঠে নামতে নেইমারদের।

চিলির ম্যাচে ইউজেনিও মেনাকে ফ্লাইং কিক মারার অপরাধে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। এই ঘটনায় তাকে নিষিদ্ধ করা হয়েছে। টুর্নামেন্টের আয়োজক সংস্থা কনমেবলের ডিসিপ্লিনারি কমিটি এক বিবৃতিতে বলছে, জেসুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে গ্যাব্রিয়েল জেসুস পেরুর বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে পারেননি। আরেক ম্যাচ সামনে আছে। ব্রাজিল খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে। সেই ম্যাচে নিজেদের নিয়মিত এই তারকা খেলোয়ড়কে ছাড়াই খেলতে হবে। তাকে ছাড়াই আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে।

শুধু দুই ম্যাচের নিষেধাজ্ঞায়ই শেষ হয়নি জেসুসের শাস্তি। তাকে জরিমানও করা হয়েছে। তাকে পাঁচ হাজার ডলারও গুনতে হবে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের আপিল করতে পারবে না ব্রাজিল। এমনটিই জানিয়েছে কনমেবল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com