সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে মালবাহী কনটেইনার থেকে গাজাঁসহ আটক-১

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৭৯ বার পড়া হয়েছে
ভৈরবে মালবাহী কনটেইনার থেকে গাজাঁসহ আটক-১

ভৈরবে ১৭ কেজি মাদকদ্রব্য গাজাঁসহ মোঃ লাদেন (২১) উরফে রিদয় নামে এক মাদক কারবারিকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। আটকৃত লাদেন বি-বাড়িয়া জেলার সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের (বাজার সংলগ্ন) বাসিন্দা খোকন মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাতে একটি মালবাহী কনটেইনারে আচমকা অভিযান চালিয়ে তাকে বিপুল পরিমাণ গাজাঁসহ আটক করে ভৈরব রেলওয়ে থানা পুলিশের একটি টিম।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে সবধরনের গণপরিবহন বন্ধ থাকায় রেলপথে মালবাহী কনটেইনার গুলোকে বর্তমানে মাদক পাচারে ব্যবহারের চেষ্টা করছে মাদক ব্যবসায়ীরা। তবে এবেপারে পুলিশি নজরধারিও অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী কনটেইনারে করে মাদক পাচার করা হবে এমন তথ্য আসে ভৈরব রেলওয়ে থানা পুলিশের কাছে।

পরে নিয়ম অনুযায়ী স্টেশন মাষ্টারের কাছে নির্দিষ্ট কনটেইনারটিকে ভৈরব প্লাটফর্মে থামিয়ে তল্লাশি করার আবেদন করা হয়। অনুমতি পেয়ে রাত এগারো টার দিকে অফিসার ইনচার্জের নেতৃত্বে প্লাটফর্মে অবস্থান নেয় রেলওয়ে পুলিশের একটি টিম। পরে রাত ১২টা ৫মিনিটে ওই কনটেইনারটিকে আসতে দেখা যায়।

এসময় কন্ট্রোলরুম থেকে থামানোর সংকেত পেয়ে চালক কনটেইনারটিকে ভৈরব প্লাটফর্মে থামালে তল্লাশি চালায় পুলিশ। এক পর্যায়ে ৪ ও ৫নং কামড়ার মাঝামাঝি জায়গাটিতে একজনকে একটি সাদা বস্তা নিয়ে বসে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। পরে তাকে তল্লাশি করে বস্তার ভেতরে কালো পলিথিনে মোড়ানো বিপুল পরিমাণ গাজাঁ উদ্ধার করে পুলিশ সদস্যরা।

এবিষয়ে আটকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আটকৃত লাদেনের বিরুদ্ধে আরো দুটি মাদক মামলা চলমান আছে বলেও জানায় পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com