শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী উপহার দিলেন রাষ্ট্রপতি পুত্র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী উপহার দিলেন রাষ্ট্রপতি পুত্র

কিশোরগঞ্জে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিপুল পরিমাণ সুরক্ষা সামগ্রী উপহার দিলেন রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন।।

বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেলে তিনি কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ হাজার ২০০টি এন৯৫ মাস্ক, ৫৩ হাজার সার্জিকেল মাস্ক, ৮৯৫টি পিপিই এবং ৪০০টি সুরক্ষা চশমা।

সুরক্ষা সামগ্রী হস্তান্তরের সময় রাসেল আহমেদ তুহিন সবাইকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথে জীবনযাপনের মাধ্যমে করোনা সংক্রমণ থেকে নিরাপদ থাকার অনুরোধ জানান। এছাড়াও তিনি চলমান এবং ভবিষ্যত যেকোন সংকটে কিশোরগঞ্জের সকল মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কিশোরগঞঞ্জ জেলার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রীগুলো বিতরণের জন্য এবং জেলার স্বাস্থ্যসেবায় সহযোগিতা করার জন্য সিভিল সার্জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে রাসেল আহমেদ তুহিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com