কিশোরগঞ্জে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিপুল পরিমাণ সুরক্ষা সামগ্রী উপহার দিলেন রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন।।
বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেলে তিনি কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ হাজার ২০০টি এন৯৫ মাস্ক, ৫৩ হাজার সার্জিকেল মাস্ক, ৮৯৫টি পিপিই এবং ৪০০টি সুরক্ষা চশমা।
সুরক্ষা সামগ্রী হস্তান্তরের সময় রাসেল আহমেদ তুহিন সবাইকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথে জীবনযাপনের মাধ্যমে করোনা সংক্রমণ থেকে নিরাপদ থাকার অনুরোধ জানান। এছাড়াও তিনি চলমান এবং ভবিষ্যত যেকোন সংকটে কিশোরগঞ্জের সকল মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কিশোরগঞঞ্জ জেলার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রীগুলো বিতরণের জন্য এবং জেলার স্বাস্থ্যসেবায় সহযোগিতা করার জন্য সিভিল সার্জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে রাসেল আহমেদ তুহিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।