রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৫৩ বার পড়া হয়েছে
টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ

হারারে টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত অপরাজিত দেড়শ রানের ইনিংস খেলার পর মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। বিসিবির কেউই বিষয়টা জানত না। এমনকী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এসব খবর নিয়ে মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে মাহমুদউল্লাহকে গার্ড অফ অনার দিয়েছেন তার সতীর্থরা। টেলিভিশন সম্প্রচারেও মাহমুদউল্লাহর অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা।

বাংলাদেশের ক্রিকেটে বিখ্যাত পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য মাহমুদউল্লাহ। দলের মহাবিপদের সময় ঠাণ্ডা মাথায় তিনি পরিস্থিতি সামাল দিতে পারতেন। দলকে নিয়ে যেতেন নিরাপদ অবস্থানে। ১৬ মাস পর সাদা পোশাকে ফিরে চলতি হারারে টেস্টেও তিনি তাই করেছিলেন। দলের মহাবিপদের সময় ব্যাট হাতে খেলেন দেড়শ রানের অসাধারণ ইনিংস। বাংলাদেশ দল এখন হারারে টেস্ট জয়ের পথে। অথচ জিম্বাবুয়ে যাওয়ার আগে এই মাহমুদউল্লাহই নাকি বিসিবিকে লিখিতে দিয়েছিলেন যে, তিনি সব ফরম্যাটে খেলতে চান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com