রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল রহস্য উন্মোচন করবেন জয়া!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৪১ বার পড়া হয়েছে
আগামীকাল রহস্য উন্মোচন করবেন জয়া!

কলিং বেল বাজছে। ক্লিও নামে কাউকে চিৎকার করে ডাকছেন জয়া আহসান। এরপর টেবিলে পড়ে থাকা একটি চিরকুট ও ছুরি নজরে পড়ে তার। চিরকুটে লেখা রয়েছে, ক্লিও কই? এরপর আতঙ্কিত জয়া। পর মুহূর্তে তাকে একসঙ্গে অনেক সংবাদকর্মী ঘিরে ধরে এবং প্রশ্ন করে, নায়িকা হত্যা রহস্যের ব্যাপারে আপনি (জয়া) কী জানেন?

গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শেয়ার করা ভিডিওটি যেকোনো ছবি বা সিরিজের টিজার, সেটি ভালোভাবেই বোঝা যাচ্ছে। কিন্তু এটি আসলে কিসের টিজার? আর কোন নায়িকার হত্যার কথা জানতে চাইছে সাংবাদিকরা? এসবের রহস্যের উত্তর মিলবে আগামীকাল সোমবার রাতে-এমনটাই জানিয়েছেন জয়া।

জয়া আহসান জানান, নতুন কোনো ফিল্ম? সিরিজ? নাকি অন্যকিছু? জানা যাবে ১২ জুলাই, রাত ৮টায়। আর সঙ্গে তিনি হ্যাসট্যাগে জুড়েছেন মেড ইন বাংলাদেশ ফর দ্য ওয়ার্ল্ড।

এরই মধ্যে জয়ার শেয়ার করা ভিডিওতে লাইক পড়েছে ১৭ হাজার। কমেন্ট পড়েছে পাঁচ শতাধিক। আর এটি শেয়ারও করেছেন বহুজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com