শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

তাড়াইলে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে দুইজন গুরুতরসহ আহত ১৪ জন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২১১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের তাড়াইলে দুই সহোদর ভাইয়ের মাঝে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দুইজন গুরুতর আহতসহ ১৪ জন আহত হয়েছে।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীদের নিয়ে আসা হলে মুমূর্ষ অবস্থায় আশিদ মিয়া (৬৫), আব্দুল হককে (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যন্যাদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি উত্তর পাড়ার মৃত বাবর আলীর দুই ছেলে আশিদ মিয়া ও রশিদ মিয়া তাদের  বাড়ির যাতায়াতের রাস্তা নির্মাণ করার সময় সীমানা নির্ধারণের জের ধরে সহোদর দুই ভাই ও তাদের সন্তান সন্তানাদির মাঝে এ সংঘর্ষটি ঘটে। এতে দুইজন গুরুতর আহতসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত ডা.পলাশ জানান, গুরুতর আহত আশিদ মিয়া (৬৫), আব্দুল হক (৩৫) এই দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন সরকার বলেন, থানা পুলিশ সরেজমিনে ঘটনাটি পরিদর্শন করে আসছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com