রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় প্রতিপক্ষের দায়ের কোপে স্বামী-স্ত্রী গুরুতর জখম

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২২৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় প্রতিপক্ষের দায়ের কোপে স্বামী-স্ত্রী গুরুতর জখম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের দা, শাবল ও লাঠির আঘাতে স্বামী-স্ত্রীসহ চারজন গুরুতর আহত হয়েছে। এসময় বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনাও ঘটে।

মঙ্গলবার (১৩ জুলাই) ২টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেজুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মোমতাজ উদ্দিনকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও তাঁর স্ত্রী আফিয়া খাতুনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, গত ছয় মাস ধরে ওই গ্রামের মোমতাজ উদ্দিনের সঙ্গে পাশের কাগারচর গ্রামের ফজলুল হকের জমি নিয়ে বিরোধ চলছে। এনিয়ে একাধিকবার শালিস দরবার হলেও কোনো সুরাহা হয়নি। এর জেরে আজ মঙলবার বেলা ২টার দিকে ফজলুল হক ও তাঁর ছেলে রফিক ও কবিরের নেতৃত্বে ২০-২৫জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঢুকে পাটগাছ কাটতে শুরু করে। এসময় মোমতাজ উদ্দিন তাঁর স্ত্রী আফিয়া খাতুন ও পুত্রবধূ হাজেরা খাতুন এতে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ফজলুল হক ও তাঁর দুই ছেলে রফিক ও কবির মোমতাজ উদ্দিনকে দা, শাবল ও লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে মোমতাজ উদ্দিন রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে রক্ষা করতে স্ত্রী আফিয়া খাতুন ও পুত্রবধূ হাজেরা খাতুন এগিয়ে গেলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। এসময় হাজেরা খাতুনের কোলে থাকা আড়াই বছরের শিশুকন্যা রাইসা মনিও তাদের আঘাতে আহত হয়। এছাড়াও প্রতিপক্ষের লোকেরা মোমতাজ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরসহ আসবাবপত্র ভাঙচুর করে। চলে যাওয়ার সময় নগদ টাকা ও কিছু আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত মোমতাজ উদ্দিনকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও তাঁর স্ত্রী আফিয়া খাতুনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পুত্রবধূ হাজেরা খাতুন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযুক্তদের কাউকেই তাঁদের বাড়িতে পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান টিটু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com