কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামী জুয়েল মিয়ার বটি দা দিয়ে গলা কেটে স্ত্রী জেসমিন আক্তারকে হত্যা করেছেন।
মঙ্গলবার (১৩জুলাই) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ এ ঘটনায় ঘাতক স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার জারুইতলা ইউনিয়নের ধারিশ্বর গ্রামের কামালপুর দিনমজুর মোঃ জুয়েল মিয়া স্ত্রী মোছাঃ জেসমিন আক্তারকে (২৫) নিয়ে নিজ বাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পরিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী জুয়েল মিয়া বটি দা দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করে । পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মৃত জেসমিনের মা রুমা আক্তার বাদী হয়ে জুয়েল মিয়াকে প্রধান আসামি করে এবং জেসমিনের শশুর-শাশুরিসহ ৬ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহার ভ’ক্ত প্রধান আসামি জুয়েল মিয়া , তার বড় ভাইয়ের স্ত্রী খাদিজা ও মেজ ভাইয়ের স্ত্রী নুরজাহানকে গ্রেপ্তার করেছে।
ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চত করেন। এবং অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছেন।