রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন ডিসি

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৪৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন ডিসি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের ৫১টি ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। আজ বুধবার বিকেলে তিনি সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামে নির্মিত ৪৬টি ও হোসেন্দী ইউনিয়নের চরপাড়া গ্রামে নির্মিত ৫টি ঘর পরিদর্শন করেন।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আশ্রয়ণ-২ প্রকল্পের ঘরগুলো নির্মাণের গুণগত মান ঘুরে দেখেন। মনোরম পরিবেশে নির্মিত ঘরগুলোর কাজের মান ভালো হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি উপকারভোগীদের সঙ্গেও তাঁদের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে বসবাস করতে উপকারভোগীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.নাজমুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রওশন করিম, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু ও হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, মনোরম পরিবেশে নির্মিত এসব ঘরগুলো দেখে মনটা ভরে গেল। উপকারভোগীরা বাড়ির আঙিনায় আয়-বর্ধক সবজি চাষ করেছেন। এতে তারা আর্থিকভাবেও উপকৃত হবেন। ঘরগুলোর নির্মাণ কাজ ঘুরে দেখেছি। গুণগত মান সন্তোষজনক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com