সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে পাগলীর জন্য চাঁদা আদায় করায় অর্থদন্ড

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৩৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে পাগলীর সন্তান প্রসব, কোলে তোলে নিলো ইউএনও
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙিয়ে মানসিক ভারসাম্যহীন নারী ও তার নবজাতকের চিকিৎসার কথা বলে জনগণের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (১৪ জুলাই) রাতে উপজেলার রামপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটককৃত যুবককে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
জানা যায়,গত সোমবার (১২ জুলাই) সকালে উপজেলার রামপুর বাজারে এক পাগলীর প্রসব ব্যাথা দেখে প্রতিবেশি আমির উদ্দিনের মেয়ে সাবিনা বেগম ও জেসমিন আক্তার পাগলীকে বাড়িতে নিয়ে স্থানীয় ভাবে ডেলিভারি করান। স্থানীয় ভাবে ডেলিভারি যথাযত না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার রাবেয়া পারভেজ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির উদ্দিনের সহযোগিতায় বাচ্চা ও মাকে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে পাগলী ও তার পুত্র সন্তানটি হোসেনপুর উপজেলা প্রসাশন ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনার সুত্র ধরে নজরুল ইসলাম নামে এক যুবক হোসেনপুর উপজেলার রামপুর বাজারে ইউএনও ভাঙ্গিয়ে মানসিক ভারসাম্যহীন নারী ও তার সন্তানের চিকিৎসার কথা বলে গণজমায়েত করে দোকানদার ও পথচারীদের কাছ হতে টাকা উত্তোলন করছিলেন।
পরে জনতা তাকে আটক কে উপজেলা প্রশাসন কে খবর দেয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার জানান,খবর পেয়েই ঘটনা স্থলে যাই। ঘটনার সত্যতা পেয়ে প্রতারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেক ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করি ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com