বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ইউরো কাপের সেরা গোল নির্বাচিত হলো কোনটি, দেখুন ভিডিও

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে
ইউরো কাপের সেরা গোল নির্বাচিত হলো কোনটি, দেখুন ভিডিও

সদ্য শেষ হওয়া ইউরো কাপে মোট ১৪৯টি গোল হয়েছে। তার মধ্যে সেরা গোল হওয়ার দৌড়ে ছিল অনেকগুলো। তবে সবাইকে পিছনে ফেলে দিল প্যাট্রিক শিকের গোল।প্রতিযোগিতার শুরুর দিকেই এই গোল হয়েছিল। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চেক প্রজাতন্ত্রের ফুটবলার শিক প্রায় মাঠের অর্ধেক থেকে শট মেরে গোল করেন।

স্কটল্যান্ডের গোলকিপার ডেভিড মার্শাল অনেকটা এগিয়ে ছিলেন। সেই সুযোগ নিয়েছিলেন শিক। মার্শাল অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি। বল জালে জড়িয়ে যায়। তখনই অনেকে বলেছিলেন এটি সেরা গোল হওয়ার দাবিদার। শেষ পর্যন্ত সেটাই হলো।
উয়েফা জানিয়েছে, বায়ার লেভারকুসেনের ফুটবলার শিক ৪৯.৭ গজ (৪৫.৪৫ মিটার) দূর থেকে শট মেরেছিলেন। ইউরো সব থেকে বেশি দূর থেকে হওয়া গোলের বিচারে এটিই শীর্ষে।

সেরা গোল বেছে নেওয়ার জন্য ভোটাভুটির আয়োজন করেছিল উয়েফা। শিকের গোল ৮ লাখের বেশি ভোট পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পল পোগবার গোল, যেটি তিনি সুইজারল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন। লুকা মদ্রিচ তৃতীয় স্থানে। তিনি ডান পায়ের আউটস্টেপে স্কটল্যান্ডের বিরুদ্ধে গোল করেছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com