বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

কিশোরগঞ্জের উজ্জ্বল নক্ষত্র মৃণাল দত্ত আর নেই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১৫৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের উজ্জ্বল নক্ষত্র মৃণাল দত্ত আর নেই

কিশোরগঞ্জের প্রখ্যাত কণ্ঠশিল্পী, সা‌বেক জনপ্র‌তি‌নি‌ধি ও সংগঠক মৃণাল দত্ত (৮০) ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে মারা গে‌ছেন।

শুক্রবার (১৬ জুলাই) রাত সা‌ড়ে ১০টার দি‌কে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মৃণাল দত্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তালিকাভূক্ত শিল্পী ছিলেন। তিনি জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। কিশোরগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ , শ্রী শ্রী কালীবাড়ী ও কটিয়াদী সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি একাধারে সঙ্গীত ও নাট্যশিল্পী, নাট্য নির্দেশক, গীতিকার ও সুরকার ছিলেন।

ষাটের দশক থেকে শুরু করে প্রায় তিন দশক পর্যন্ত তিনি এ জেলার সাংস্কৃতিক অঙ্গনকে মাতিয়ে রেখেছেন আপন মহিমায়। মৃণাল দত্ত তার কর্ম ও সেবাপরায়ণতায় নিজ জন্মস্থান কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা শহরের স্টেশন রোডস্থ দত্ত ষ্টুডিওর স্বত্ত্বাধিকারী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com