রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

শিরোপা জিতে পরিবার নিয়ে সমুদ্র উপভোগ করছেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে
শিরোপা জিতে পরিবার নিয়ে সমুদ্র উপভোগ করছেন মেসি

আর্জেন্টিনার সঙ্গে কোপা আমেরিকা শিরোপা জয়ের পর রোসারিওতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে আছেন মেসি। সেখানে সপ্তাহ তিনেক ছুটিতে থাকবেন। এরপর ফিরবেন বার্সেলোনায়। শনিবার (১৭ জুলাই) সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির স্ত্রী আন্তোনেয়া রোকুৎসো একটি ছবি পোস্ট করেন। যেখানে মেসিকে দেখা যাচ্ছে মায়ামির সমুদ্র সৈকতে স্ত্রী-সন্তানের সঙ্গে উপভোগ করতে।

বার্সেলোনা নিজেদের প্রাক মৌসুম ক্যাম্প শুরু করেছে গত সোমবার। ক্যাম্পে এখনও যোগ দেননি দলের অধিনায়ক ও আইকন লিওনেল মেসি। কোপা আমেরিকা জেতার পর হালকা মেজাজেই আছেন এই মেগাস্টার। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে মৌখিক স্বীকৃতিও দিয়েছেন তিনি।

জুলাই থেকে মেসির ফ্রি এজেন্ট হওয়ার ঘটনায় মাসখানেক ধরে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল। বুধবার স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে মৌখিকভাবে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে রাজি হলেও এখনও কাগজে-কলমে তা নিশ্চিত করেননি মেসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com