বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চেয়ারম্যান আর নেই

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চেয়ারম্যান আর নেই
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ১ নং গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস এবং কুলিয়ারচর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চেয়ারম্যান আর নেই। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন
মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮ টার দিকে করোনা পজিটিভ অবস্থায় রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
মরহুমের জানাযার নামাজ আজ মঙ্গলবার বাদ আছর নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক করব স্থানে দাফন করা হবে।
জানা যায়, আব্দুল খালেক চেয়ারম্যান করোনা আক্রান্তের আগে দীর্ঘদিন ধরে লিভার জনিত সমস্যা সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
তার মৃত্যুতে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান, কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়া, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্বাস উদ্দিন শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চেয়ারম্যানের মৃজত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com