শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

৩ আগস্ট বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ শুরু

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে
৩ আগস্ট বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ শুরু

নিজ মাঠে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টি-২০ সিরিজের সুচি ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ খেলতে চলতি মাসেই সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। ছয় দিনে পাঁচটি টি-২০ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

আজ বিসিবির দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বিসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া এ সফরটি নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেছে। কোভিড -১৯ মহামারির পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কোন ক্রিকেট সিরিজ আয়োজন করা একটি চ্যালেঞ্জ।

তবে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দুই দলের খেলোয়াড়, ষ্টাফ এবং ম্যাচ কর্মকর্তাদের জন্য জৈব সুরক্ষা বলয় থাকবে । যা সফরে কার্যকরী ভুমিকা রাখবে।

সবশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল । সফরে টাইগাদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল তারা। যেখানে একটি জিতেছিল বাংলাদেশ, অন্যটি অস্ট্রেলিয়া। সেবারই টেস্টে প্রথমবারের মত অসিদের বিপক্ষে প্রথম জয় এসেছিল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীদের।

টেস্ট এবং ওয়ানডে ম্যাচে জয় আসলেও এখনো টি-২০ ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।
একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন জিম্বাবুয়েতে অবস্থান করছে বাংলাদেশ দল। এরমধ্যেই টেস্ট এবং ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচে জয় তুলে নিয়েছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

আজ থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। এরপর আগামীকাল দ্বিতীয় ম্যাচে এবং ২৫ জুলাই শেষ ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদরা।

এদিকে অস্ট্রেলিয়া দলও বসে নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে অসিরা। অবশ্য সেখানে খুব একটা সুবিধা করতে পারছে না অ্যালেক্স ক্যারি বাহিনী। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ক্যারিবীয়দের কাছে হেরেছে ৪-১ ব্যবধানে। অবশ্য প্রথম ওয়ানডে ম্যাচে জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে অজিরাই।

পাঁচ ম্যাচের টি-২০ সূচি:

১ম টি-২০:৩ আগস্ট
২য় টি-২০ : ৪ আগস্ট
৩য় টি-২০ : ৬ আগস্ট
৪র্থ টি-২০ : ৭ আগস্ট
৫ম টি-২০ :৯ আগস্ট

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com