কিশোরগঞ্জের নিকলীর হাওরে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে রাজিব হোসেন (২৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে নিকলী উপজেলা সদরের কুর্শা হাওরে এ ঘটনা ঘটে। রাজিব নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিমবাগ গ্রামের কাজল মিয়ার ছেলে। নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ৬ বন্ধুকে নিয়ে শিবপুর থেকে নিকলীর হাওরের পানিতে ঘুরতে আসেন রাজিব। বন্ধুদের নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ঘুরার সময় বিকেল সাড়ে তিনটার দিকে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে যান তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নিকলী উপজেলা হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।