বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরে ২য় শ্রেণীর মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, ধর্ষিতার পরিবারকে হুমকি

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ২য় শ্রেণীর মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, ধর্ষিতার পরিবারকে হুমকি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক দরিদ্র কৃষকের ২য় শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে শাকিল খাঁন (১৮) নামের এক লম্পট। এই ঘটনায় ধর্ষিতা শিশুর পরিবার র‌্যাবে অভিযোগ করলে, বাড়ি এসে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে ধর্ষক শাকিলের বাবা ও চাচা।

শিশুর বাবা বলেন, আমাদের মেয়ে প্রায় দুধ নিয়ে ধর্ষক শাকিলের বাড়িতে যেতো আর তখনই সে ভয়ভীতি ও টাকার লোভ দেখিয়ে আমার ৮ বছরের শিশু মেয়েকে ধর্ষণ করতো। বিষয়টি আমরা জানতাম না, হঠাৎ মেয়ে যৌনাঙ্গে সমস্যার দেখা দিলে, আমরা গেজ জাতীয় সমস্যা মনে করে সোমবার (১৯ জুলাই) ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে যাই। তখন ডাক্তার বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার করে জানায়, তার সাথে এমন কিছু হয়ে থাকতে পারে। তখন আমরা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে মেয়ে জানায়, শাকিল তার সাথে দুধ নিয়ে গেলে প্রায় এমন করে এবং কাউকে বললে মেরে ফেলবে বলে ভয় দেখায়।

এই ঘটনার পর শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব ১৪ এর একটি টিম গত শনিবার (২৪ জুলাই) রাতে অভিযান পরিচালনা করে ধর্ষক শাকিলকে ধরতে ব্যর্থ হয়। র‌্যাবের অভিযানের কারণে ধর্ষক শাকিলের বাবা হারিছ মিয়া ও বড় চাচা কুদ্দুস মিয়া ধর্ষিতা শিশুর বাড়িতে এসে বিভিন্ন প্রকার হুমকি সহ ঘটনা নিয়ে বাড়াবাড়ির ফল ভালো হবে না বলে হুশিয়ারি দেয়।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি তবে এই বিষয়ে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনানুযায়ী দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com