বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানায় কুলিয়ারচরে ১৯ মামলায় জরিমানা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে
স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানায় কুলিয়ারচরে ১৯ মামলায় জরিমানা
কিশোরগঞ্জ জেলায় কোভিট-১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ও সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে এবং করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুলিয়ারচরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে ১৯ মামলায় ৫ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় কুলিয়ারচর সদর বাজার, ফায়ার সার্ভিস সংলগ্ন মোড়, দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড বাজার ও আগরপুর বাজারের বিভিন্ন অলিগলিতে ঘুরে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করা, বিনা কারণে ঘুরাঘুরি করা, সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী। এসময় কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক, থানার স্টাফ, ইউএনও অফিসের পেশকার ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com