রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হাসিমুখে দেশে দেশে ফিরলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে
হাসিমুখে দেশে দেশে ফিরলো টাইগাররা

জিম্বাবুয়ে সফর শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামে দলটি। বিদেশে তিন ফরম্যাটে সিরিজ জিতে দেশের মাটিতে পা রাখেন সাকিব-রিয়াদরা।

এর আগে জিম্বাবুয়ে থেকে বুধবার (২৮ জুলাই) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ও কাতারের দোহা হয়ে বাংলাদেশে পৌঁছেছেন ক্রিকেটাররা।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিমানবন্দর থেকে সোজা টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালে যাবে বাংলাদেশ দল। সেখানে তিনদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।

এরপর অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com