সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ভক্তের কান্নায় কেঁদেছেন ফারহান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে
ভক্তের কান্নায় কেঁদেছেন ফারহান

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোদস্তুর অভিনেতা মুশফিক আর ফারহান। ঈদুল আজহায় তার অভিনীত পাঁচটি নাটক প্রচার হয়েছে। এর মধ্যে ‘সুইপার ম্যান’ দর্শকের হৃদয়ে নাড়া দিয়েছে। সহশিল্পী, মিডিয়ার পরিচিতজন এবং ভক্তদের অভিনন্দনে ভাসছেন তিনি।

অথচ এই নাটকটি শুরুতে কয়েকটি টিভি চ্যানেল রিজেক্ট করেছিল। সেই অভিজ্ঞতা বর্ণনা করে ফারহান বলেন, ‘এখন এতো প্রশংসা পাচ্ছি যে অতীতের কথা আর বলতে চাই না। দর্শক দেখছে এতেই আমি আনন্দিত।’

প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের উন্মাদনা একটু বেশিই থাকে। ‘সুইপার ম্যান’কে কেন্দ্র করে বিশেষ কোনো ঘটনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ফারহান বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে যে ভক্তরা আমার সঙ্গে ছিলেন, এখনো তাদের মধ্যে ৮০ ভাগ আমার সঙ্গে রয়েছেন। ভক্তদের ভালোবাসা অন্যরকম। ভালো-খারাপ দুই সময়ে তারা আমার সঙ্গে ছিলেন। সেই জায়গা থেকে ভক্তদের অন্যরকম রেসপন্স, সাপোর্ট, ভালোবাসা পেয়েছি।’

‘‘তবে ‘সুইপার ম্যান’ প্রচার হওয়ার পর আমাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন আর্টিস্ট, পরিচালক, সাংবাদিক ও ভক্তদের কাছ থেকে অনেক ফোন কল পেয়েছি। এর মধ্যে একটা ফোন কল আমাকে নাড়িয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাকে ফোন করেছিলেন। ছেলেটির বাবা সুইপার ছিলেন। ফোনে যখন আমার সঙ্গে কথা বলছিল, তখন বুঝতে পারছিলাম ছেলেটি কাঁদছে। জীবনের কঠিন মুহূর্ত পার করে এসে, একই ধরনের বিষয় নিয়ে নির্মিত নাটক-চলচ্চিত্র দেখার পর অতীতের কঠিন মুহূর্তগুলো মনে পড়ে।’’ বলেন ফারহান।

ভক্তের কান্নায় সেদিন ফারহানও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে জানান এই অভিনেতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com