রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

‘পরের বিশ্বকাপ আমার’, বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১২২ বার পড়া হয়েছে
‘পরের বিশ্বকাপ আমার’, বললেন নেইমার

বিশ্ব ফুটবলের চমক হয়ে হাজির হয়েছিলেন নেইমার জুনিয়র। পেলের উত্তরসূরী ভাবা হচ্ছিল তখন থেকেই। গায়েও চড়িয়েছেন ১০ নম্বর জার্সি। ক্লাব ফুটবলেও দেখিয়েছেন পারফরম্যান্সের ঝলক। লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় দুর্দান্ত জুটি গড়ে কাঁপিয়েছেন ফুটবলবিশ্ব।

দেশের হয়ে দুইটি বিশ্বকাপ খেললেও এখনো শিরোপা জেতা হয়নি নেইমারের। সদ্য অনুষ্ঠিত কোপা আমেরিকাও ঘরে তুলতে পারলেন না মেসি। তবে এক বছর পরই বড় সুযোগ আসছে। সামনে ২০২২ সালের কাতার বিশ্বকাপ। সেই প্রশ্নে নেইমার বললেন, ওই বিশ্বকাপটা আমার।

 

সম্প্রতি নিজের ক্লাব পিএসজির আগামী মৌসুমের ম্যাগাজিনের জন্য সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। আর তার সাক্ষাৎকার নিয়েছেন পিএসজিরই আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে।

বিশেষ ওই সাক্ষাৎকারে সংবাদকর্মীর ভূমিকায় শুরুতেই ফরাসি তারকা বলেন, ‘সংবাদকর্মী হিসেবে তো আমি তেমন ভালো না। কী জিজ্ঞেস করব তোমাকে? আচ্ছা, প্রায় সবকিছুই জেতার পর এখন তোমার সবচেয়ে বড় স্বপ্ন কী?’

নেইমার জবাব দেন, ‘ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ও পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমার সবচেয়ে বড় স্বপ্ন। আর তোমার জন্য তো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়?’

এমবাপ্পে পাল্টা প্রশ্ন ছুড়েন, ‘আমার জন্য আরেকটি বিশ্বকাপ কেন নয়?’ েজবাবে নেইমার বলেন, ‘না, পরের বিশ্বকাপ আমার। এর বাইরে তুমি অন্য কোনো স্বপ্ন দেখতে পারো। বলো তোমার স্বপ্ন কি?’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com