শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে আবারও এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে
কুলিয়ারচর আবারও এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবারও এক মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রবিবার (১ আগস্ট) ধর্ষিতা বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করে। থানার মামলা নং:- ০১, তারিখ:- ১/৮/২১ইং।

জানা যায়, কুলিয়ারচর উপজেলা উছমানপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মোঃ কামাল মিয়ার তৃতীয় ছেলে নাজমুল হাসান (২৪) এর সাথে তিন মাস আগে একই গ্রামের ওই মাদ্রাসা ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। এর প্রেক্ষিতে গত ১৭ জুলাই বিয়ের প্রলোভনে তাদের প্রথম শারীরিক সম্পর্ক হয়। এর পর একাধিক বার শারীরিক সম্পর্ক হলে, ধর্ষিতা প্রেমিক নাজমুল হাসানকে বিয়ের জন্য চাপ দেয়।

একপর্যায়ে উপায় না পেয়ে গত শুক্রবার ২৯ জুলাই ধর্ষিতা বিয়ের আকুতি জানিয়ে প্রেমিক নাজমুল হাসানের বাড়িতে যায় এবং তার সাথে হওয়া ঘটনা প্রেমিকের পরিবারকে বললে, প্রেমিকের বাবা কামাল মিয়া, প্রেমিকের মা ফাতেমা এবং দুই বোন চাঁদনী ও তাঁরা ধর্ষিতাকে শারিরীক ভাবে নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, এলাকায় নিন্দার ঝড় উঠে।

ঘটনার পর ধর্ষিতা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ দিন চিকিৎসা শেষে রবিবার কুলিয়ারচর থানায় মামলা দায়ের করে।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রজু হয়েছে। আসামি গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com