রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে ঝুঁকি নিয়ে দাড়িয়ে আছে বিদ্যুৎ খুঁটি 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে ঝুঁকি নিয়ে দাড়িয়ে আছে বিদ্যুৎ খুঁটি 
কিশোরগঞ্জের হোসেনপুরে ঝুঁকি নিয়ে দাড়িয়ে আছে বিদ্যুৎতের একটি খুঁটি। যা ঝড়-বৃষ্টি কিংবা প্রবল বাতাসে উপড়ে যেতে পারে। খুঁটিটি পুকুরের মধ্যে থাকায় বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় দূর্ঘটনায় উপড়ে পরলে পুকুরের মাছের অক্সিজেন সংকট হওয়া সহ ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।
উপজেলার ধুলজরী গ্রামের বাসিন্দা মানিক মিয়া জানান, বিষয়টি নিয়ে আমরা এলাকাবাসী খুবই চিন্তিত। আমরা সবসময় দূর্ঘটনার আশংকায় থাকি।
পুকুরটির মালিক মোঃ এবিএম ওহিদুল্লাহ জানান, বিষয়টি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। খুঁটি উপড়ে যেকোনো সময় আমার পুকুরের ক্ষতি হতে পারে। তাছাড়া মাছের খাবার দিতে প্রায়ই আমাকে পুকুরে অবস্থান করতে হয়। আমিও দূর্ঘটনার আশংকায় থাকি। তিনি বলেন, বিদ্যুৎ অফিসে বিভিন্ন সময়ে অবগত করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় নি। এসময় তিনি খুঁটিটির যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান।
হোসেনপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) মোঃ শহিদুল্লাহ জানান, খুঁটির বিষয়টি আমি অবগত না। পুকুর মালিক লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com