বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

শার্শায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সদ্য রোয়া আমন ধান 

মো: রাসেল ইসলাম, বেনাপোল, যশোর
  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১২১ বার পড়া হয়েছে
শার্শায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সদ্য রোয়া আমন ধান 
গত কয়েক দিনের মৃদু ঝড় ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শার্শার নিম্ন অঞ্চলের কৃষকের সদ্য রোয়া আমন ধান। পানিতে ডুবে আছে কৃষকের সোনালী স্বপ্ন। ধানের ব্যাপক ক্ষয়ক্ষতিতে এ অঞ্চলের  শত শত কৃষক পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। চলতি মৌসুমে আমনে চরম লোকসান ভেবে আগামীতে রবি ফসল ও বোরো মৌসুমে ফসলের আবাদ কীভাবে করবেন সেই চিন্তায় গভীর ভাবে চিন্তিত হয়ে পড়েছেন তারা।
 বিস্তৃর্ণ এলাকা জুড়ে শুধু পানি আর পানি। চারিদিকে থইথই করছ পানিতে ভরা  ফসলের মাঠ। দেখে বোঝার উপায় নেই এখানেই ডুবে আছে কৃষকের সোনালী ফসল। গত কয়েক দিনের মৃদু বাতাস আর টানা বৃষ্টিতে শার্শা উপজেলার শত শত কৃষকের হাজার হাজার বিঘা সদ্য রোয়া আমন ধান সাথে বীজতলা তলিয়ে গেছে। আমনের পাশাপাশি অনেক কৃষকের  সবজি খেতও বিনষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও আমন ধানের গাছ মাথা উঁচু দাঁড়িয়ে থাকলেও গত দু’দিনে তা পঁচন ধরতে শুরু করেছে । ফলে আমন ধানের ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা।
এদিকে আরও ২-৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিংবা পানি সরানো না গেলে আমন ধানের সাথে সবজি খেতও সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। উপজেলার এ সমস্ত নিম্ন অঞ্চলের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি বন্ধ হলে এবং কয়েকদিন আকাশ ভাল গেলে ধান গাছের মাথা জাগতে পারে। সে ক্ষেত্রে কিছুটা হলেও ফসল ঘরে তুলতে পারবেন বলে জানান কৃষকরা।
শার্শা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল বলেন,চলতি মৌসুমে এই উপজেলায় ৫শ ৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের এই সংকটময় দুঃসময়ে হতাশ না হয়ে ধৈর্য ধরে  দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার সার্বিক ব্যবস্থা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com