সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

এমন ঘটনা ক্রিকেট বিশ্বে প্রথম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে
এমন ঘটনা ক্রিকেট বিশ্বে প্রথম

করোনাভাইরাস আতঙ্কে ভীত গোটা বিশ্ব। গেল বছরেও ভাইরাসের জেরে স্তব্ধ ছিল খেলার দুনিয়াও। ধীরে ধীরে ভাইরাসের ভয় কাটিয়ে মাটে গড়াতে শুরু করেছে খেলা। তবে সাবধান সবাই। ঢাকায় মঙ্গলার (৩ আগস্ট) শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। করোনা সংক্রমণের ‘অজুহাতে’ অস্ট্রেলিয়ার কঠিন সব শর্ত দিয়েছে এই সিরিজে। তারা শুধু দর্শকদেরই মাঠের বাইরে রেখে সন্তুষ্ট নন। খেলোয়াড়দের নিয়েও ক্রিকেট অস্ট্রেলিয়ার আছে সুনির্দিষ্ট নিয়মাবলী। সিরিজের আগেই বিসিবিকে জানিয়ে দেয়া হয়েছে, এসব নিয়ম ও কোভিড সতর্কতা মেনে চললেই কেবল মাঠে খেলা গড়াবে।

বিসিবি মাথা পেতেও নিয়েছে সেসব শর্ত। অদ্ভুত সব শর্তের মধ্যে একটি হচ্ছে- পাঁচ ম্যাচের সিরিজে কোনও বল গ্যালারিতে গেলেই সে বল দিয়ে আর খেলা হবে না। অর্থাৎ যতবার বল গ্যালারিতে যাবে, ততবার ‘নতুন’ বল দিয়ে শুরু হবে খেলা। ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন শর্তও মেনে নিয়েছে বিসিবি। তবে গ্যালারিতে বল পড়লে বারবার বল পরিবর্তনের নিয়মের সঙ্গে মানিয়ে উঠতে কিছুটা বিপাকেই পড়তে হবে বলে মনে করছেন অনেকেই।

ইতোমধ্যে মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অসি অধিনায়ক ম্যাথু ওয়েড। পঞ্চম ওভারেই বল গ্যালারিতে পাঠিয়েছেন নাঈম শেখ। ওভারের দ্বিতীয় বলে মিচেল স্টার্কের বল মিড উইকেট দিয়ে গ্যালারিতে পাঠান নাঈম। পরে দেওয়া হয় নতুন বল। ক্রিকেট বিশ্বে প্রথম এমন ঘটনা দেখলো দর্শকরা। বলা যায় ইতিহাস হয়ে থাকবে এটি। এর আগে গেল ২৯ জুলাই বাংলাদেশ সফরে অজিরা আসে চার্টার্ড ফ্লাইটে। এসেই তিন দিনের জন্য কোয়ারেন্টিনে প্রবেশ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com