কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নে বজ্রপাতে জল্লু মিয়া (৫০) ও শফিকুল ইসলাম (৩০) নামের দুই জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন জেলে আহত হন।
বুধবার (৪আগষ্ট) ভোরে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বড় হাওরে এ ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়া জেলে জল্লু মিয়া ও শফিকুল ইসলাম একই ইউনিয়নের শহরমূল গ্রামের মৃত আসলাম মিয়া ও কেলু মিয়ার ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভোরে বড় হাওরে বেড় জাল দিয়ে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ভোরের দিকে বজ্রপাতে চার জেলে তড়িতাহত হলে তাদের কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত জল্লু মিয়া (৫০) ও শফিকুল ইসলাম (৩০ কে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত কামরুল ইসলাম (৩০) ও আঃ মোতালিব (৪০)কে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।