কিশোরগঞ্জের ভৈরবে ১২কেজি মাদকদ্রব্য গাজাঁসহ দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকৃত দুজনের একজন ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মোঃ রিপন মিয়ার ছেলে মোঃ অন্তর আহমেদ জয় (২১) ও অপরজন মোঃ ফজলুল হক (৫৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন কামলাবাজ গ্রামের বাসিন্দা মৃত সায়েদ আলীর ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য সংগ্রহ করে তারা ভৈরবসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দিবাগত গভীর রাত পৌণে চারটায় অন্তর আহমেদ জয়ের কাছে গাজাঁ বিক্রি করতে আসে ফজলুল হক। এসময় ভৈরব থানাধীন কালিপুর উত্তরপাড়ায় অবস্থিত একটি মাদ্রাসার সামনে থেকে জয় ও ফজলুকে হাতে নাতে আটক করে র্যাবের আভিযানিক দলের সদস্যরা।
এবিষয়ে উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র্যাব।