বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বার্সা ছাড়ছেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১১৫ বার পড়া হয়েছে
বার্সা ছাড়ছেন মেসি

বার্সেলোনার জার্সিতে আর খেলতে দেখা যাবে না লিওনেল মেসিকে। অনেক কাঠখড় পুড়িয়েও কাতালান জায়ান্টদের পক্ষে তার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সম্ভব হলো না।

ছুটি কাটিয়ে ফিরেই এই আর্জেন্টাইন ফরোয়ার্ড চুক্তি নিয়ে সঙ্গে বৈঠকে বসেছিলেন। এরপরই এলো দুঃসংবাদ।

বৃহস্পতিবার দিনগত রাতে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো এমন খবর দিয়েছে। পরে বার্সেলোনার পক্ষ থেকেও সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে ১৩ বছর পর ক্যাম্প ন্যু থেকে বিদায় নিচ্ছেন মেসি।

বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষ আর্থিক বিষয় এবং চুক্তি নবায়নের ব্যাপারে একমত হয়েছিল। কিন্তু লা লিগার আরোপিত অর্থনৈতিক ও কাঠামোগত প্রতিবন্ধকতায় দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি হচ্ছে না।

আপাতত মেসি ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবের হয়ে খেলার প্রস্তুতি নিতে শুরু করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com