রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

শাস্তি পেলেন শরিফুল, বহাল থাকবে ২৪ মাস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১১৭ বার পড়া হয়েছে
শাস্তি পেলেন শরিফুল, বহাল থাকবে ২৪ মাস

বয়সে তরুণ তাই আবেগটাও বেশি। কিন্তু একজন পেসারের মধ্যে এমন আবেগ থাকাটা ক্রিকেটীয় সভ্যতায় খুবই জরুরী। যার অভাব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বোলারদের মধ্যে সবসময়ই দেখা গেছে। কিন্তু এদিক দিয়ে ভিন্নরকম অনূর্ধ্ব ১৯ দল থেকে উঠে আসা পেসার শরিফুল ইসলাম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও বোলার হিসেবে প্রতিপক্ষ ব্যাটারদের সাথে সবসময় চলতো তার চোখ রাঙ্গানি কিংবা স্লেজিং। তবে এবার জাতীয় দলে সেই কাণ্ড ঘটিয়ে পেলেন শাস্তি। দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

শুক্রবার (৬ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হওয়া তৃতীয় ম্যাচে মিচেল মার্শকে আউট করে ব্যতিক্রমী আগ্রাসী উদযাপন করে শাস্তি পেয়েছেন শরীফুল। ডিমেরিট পয়েন্ট ২৪ মাস পর্যন্ত বহাল থাকবে। তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। সেইসঙ্গে নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ডিমেরিট পয়েন্ট ২৪ মাস পর্যন্ত বহাল থাকবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। শরিফুলকে উড়িয়ে মেরে মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ দেন মার্শ। ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। মার্শকে আউট করে তাই আগ্রাসী উদযাপন শুরু করেন শরীফুল। ব্যাটসম্যানের খুব কাছে গিয়ে তিনি চিৎকার করে নাচতে থাকেন।

শরীফুলের এই আচরণ ভালো চোখে দেখেননি আম্পায়াররা। তাই ম্যাচের চার আম্পায়ার শরীফুলে বিরুদ্ধে অভিযোগ আনেন। তাদের মতে, শরীফুলের আচরণ মার্শকে আগ্রাসী প্রতিক্রিয়া দেখানোয় প্ররোচিত করতে পারত। তাই শরীফুলের শাস্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। শরীফুল শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com