বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

কুমিল্লার মডেল মসজিদে নারী নিয়ে মসজিদে টিকটক শুটিং

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
কুমিল্লার মডেল মসজিদে নারী নিয়ে মসজিদে টিকটক শুটিং

কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় সম্প্রতি টিকটক ভিডিও শুটিং করেছেন কয়েকজন তরুণ-তরুণী। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। যা নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। মসজিদের মতো পবিত্র স্থানে এমন ভিডিও ধারণের কঠোর শাস্তি দাবি করেছেন তারা।

ভিডিও ধারণের স্থান ও মসজিদের নাম শনাক্ত করা গেলেও এখনো জানা যায়নি ওই তরুণ-তরুণীদের নাম-পরিচয়। তবে তাদের শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি টিকটক ভিডিওটি ওই মসজিদের বারান্দায় ধারণ করা হয়। পরে এটি ফেসবুকে আপলোড হলে তুমুল সমালোচনা শুরু হয়। মসজিদের মতো একটি পবিত্র স্থানে এ ধরনের ভিডিও শুটিং দেখে মর্মাহত হয়েছেন অনেকেই। তারা জানিয়েছেন, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ নারী নিয়ে এসে মসজিদের বারান্দায় এমন নোংরামি করতে পারে না। এরা বিকৃত মানসিকতার। দ্রত এদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে তাদের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করছে। তাদের একজনের বাড়ি দাউদকান্দির গোয়ালমারি ইউনিয়নে বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com