বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

হোসেনপুরে কাঁচা সড়কের বেহাল দশা, ৩৫ বছরেও চলাচলের ভোগান্তি কমেনি গ্রামবাসীর

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে কাঁচা সড়কের বেহাল দশা, ৩৫ বছরেও চলাচলের ভোগান্তি কমেনি গ্রামবাসীর
কিশোরগঞ্জের হোসেনপুরে আড়াইবাড়ীয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামবাসীর চলাচলের রাস্তাটির বেহাল অবস্থার পরিবর্তন ঘটেনি ৩৫ বছরেও। সামান্য বৃষ্টি হলেই চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি৷ রাস্তার এ বেহাল অবস্থায় ভোগান্তি যেন কমছেই না গ্রামবাসীর।
ইউনিয়নের ১নং ওয়ার্ডের  মালির দোকান থেকে ইন্তাজ আলীর বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটারের রাস্তাটি প্রায় ৩৫ বছর আগে করা হয়েছিল। এ ৩৫ বছরে এখনও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি রাস্তাটিতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি একদম কাঁচা। এর বেশির ভাগ অংশই হাঁটু কাদা আর গর্তে ভরপুর। বৃষ্টি এলে তো কথাই নেই!
নিরাহারগাতী গ্রামের কলেজ পড়ুয়া রিকসন বলেন, ‘খুব কষ্ট করে প্রতিদিন কলেজে যেতে হয়। সাইকেল নিয়েও যাওয়া যায় না।’ কৃষক শহীদ মিয়া বলেন, বৃষ্টি এলে রাস্তার অবস্থা একদমই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উৎপাদিত শস্য নিয়ে বাজারে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়।
গ্রামের বাসিন্দা ও মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সারওয়ার ফেরদৌস জানান, দেশ ডিজিটাল হলেও আমাদের গ্রামের এ রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনো।
এ ব্যাপারে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন জানান, রাস্তাটি নিয়ে ইউনিয়ন পরিষদের সভায় বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে গুরুত্বপূর্ণ জায়গায় বালু, সুরকি ফেলা হয়েছে।
৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুর্শিদ উদ্দিন জানান, জনগনের ভোগান্তি কমাতে রাস্তাটি মেরামত করা জরুরি৷ অনেক আগেই এ রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তরের একজন উপ সহকারী প্রকৌশলীকে নিয়ে মেজারমেন্ট তৈরি করে উপজেলা মাসিক সভায় প্রস্তাব রাখা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com