বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

অশ্রুসিক্ত নয়নে বার্সাকে বিদায় জানিয়ে শেষবারের মতো যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে
অশ্রুসিক্ত নয়নে বার্সাকে বিদায় জানিয়ে শেষবারের মতো যা বললেন মেসি

২০০০ সাল থেকে ২০২১ সাল, মাঝে কেটে গেছে ২১টি বছর। দুই দশকেরও বেশি সময়ে বার্সেলোনাকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এনে দিয়েছেন অনেক অর্জন। শেষ ১৭ মৌসুমে ৩৫টি শিরোপা জিতেছেন বার্সার পক্ষে। চারটি চ্যাম্পিয়নস লিগ জয়ে রয়েছে তার অবদান।

লা লিগা ট্রফিতে চুমু দিয়েছেন দশবার। কোপা দেল রে সাতটি এবং আটবার স্প্যানিশ সুপার কাপে নিজের নাম লিখিয়েছেন। তিনটি করে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের খেতাব জিতেছেন।

দীর্ঘ এই সম্পর্কের ইতি ঘটেছে গত ৫ আগস্ট। এরপর থেকে মেসি আর খেলবেন না বার্সেলোনার হয়ে। গত কদিন ধরে ভক্তরা অধীর অপেক্ষায় ছিলেন, মেসির বার্সা ছেড়ে যাচ্ছেন না এই কথাটা শোনার।

তবে সব কিছুকে পেছনে ফেলে মেসি ছুটছেন নতুন গন্তব্যে, নতুন কিছু অর্জনের লক্ষ্যে। আজ রোববার বার্সেলোনায় শেষবারের মতো সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন এই কিংবদন্তী ফুটবলার।

অশ্রুসিক্ত নয়নে বিদায়ী স্বারক পড়ে শুনিয়েছেন উপস্থিত সাংবাদিক, ক্লাব কর্তৃপক্ষ, পরিবার এবং টিভিসেটের সামনে থাকা কোটি সমর্থককে। এসময় অশ্রুসিক্ত নয়নে মঞ্চে প্রবেশ করেন। প্রথম সারিতে বসা স্ত্রীর কাছ থেকে টিস্যু নিয়ে চোখ মুছতে মুছতে শুরু করেন শেষ বার্তা।

মেসি বলেছেন, “আমার জন্য বেশ কঠিন দিন। মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পরিবারও চাচ্ছিল, যেন আমি এখানেই থাকি। বার্সেলোনাতে শহরের সব কিছু অসাধারণ। আমাদের সব কিছু এখানটা ঘিরেই।

জীবনের বেশিরভাগ সময় এখানে কাটিয়েছি। ২১ বছর। স্ত্রী ও ছোট তিনটি কাতালান আর্জেন্টাইন সন্তান নিয়ে চলে যাচ্ছি। এখন সময় এসেছে বিদায় বলার।

ক্লাবের জন্য আমার অনেক শ্রদ্ধা-সম্মান রয়েছে। ভক্তদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। মহামারীর কারণে ঠিক মতো সবাইকে বিদায় জানাতে পারছি না। তবে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ক্লাবের জন্য আমি সব সময় নিজের সবটুকু দিতে প্রস্তুত আছি। যেকোনো পরিস্থিতিতে আমাকে পাশে পাবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com