সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

চিত্রনায়িকা পরীমনি ফের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে
চিত্রনায়িকা পরীমনি ফের রিমান্ডে

মাদক মামলায় চারদিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনিকে মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে তোলে পুলিশ। এ সময় আরও দুই দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। আদালতে তোলা হয় পরীর সহযোগী আশরাফুল ইসলাম দিপুকেও। শুনানি শেষে তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশীদ শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন পরীমনির। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছিলেন।

তিনি বলেছিলেন, বনানী থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চাওয়ার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পরদিন (৫ আগস্ট) সন্ধ্যার দিকে শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি ও আশরাফুল ইসলাম ওরফে দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ৩৬ (১) এর সারণি ২৪(খ)/৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪২(১)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

ওই দিনই আদালতে তোলা হয়েছিল পরীমনি। আদালতে হাজির করার পর তার পক্ষে লড়তে ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আইনজীবীরা। আইনজীবীদের মধ্যে কয়েকটি গ্রুপ সৃষ্টি হলে একপর্যায়ে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন।

এ সময় আইনজীবীদের উদ্দেশে বিচারক বলেন, আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।

এদিকে পরীমনিকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য। সেগুলো নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে সম্পর্কের খবর পাওয়া গেছে পরীমনির। তার বাসায় ১৮ ঘণ্টা ছিলেন এ নায়িকা। সিসিটিভির ফুটেজেও ধরা পড়েছে বিষয়টি।

গ্রেপ্তারের পর টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। তাকে গ্রেপ্তারের পর নড়েচড়ে বসেছে ঢালিউড। পরীমনির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে নিদোর্ষ প্রমাণিত হলে সমিতির সদস্য পদ ফিরে পাবেন এ অভিনেত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com