রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন : রশিদ খান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে
আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন : রশিদ খান

মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যেতেই পূর্ণ শক্তি দিয়ে লড়াই শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। একের পর এক শহর দখল করে নিচ্ছে তারা। প্রতিদিনই নিরাপত্তা বাহিনী ও তালেবানের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে বেসামরিক নাগরিকেরও প্রাণহানি হচ্ছে। সংকটময় এই পরিস্থিতিতে এবার গর্জে উঠলেন দেশটির ক্রিকেটার রশিদ খান।

তিনি এক টুইট বার্তায় বলেন, ‘বিশ্বের প্রিয় নেতারা। আফগানিস্তানে তুমুল অশান্তি বিরাজমান। প্রত্যেক দিন হাজার হাজার নিরীহ মানুষ, যাদের মধ্যে মহিলা ও শিশুরা মারা যাচ্ছে। ঘরবাড়ি, সম্পত্তি সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার ভিটেহীন। আমাদের আর অশান্তি দেবেন না। দয়াকরে আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন।’

এদিকে, আফগানিস্তানে তালেবানের অগ্রযাত্রা এবং বেসামরিক লোকদের ওপর হামলার ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, এভাবে লোকদের ওপর নির্যাতন চালানো হলে দেশটি একটি ‘অগ্রহণযোগ্য’ রাষ্ট্রে পরিণত হবে। মানবাধিকারের দৃষ্টিতে দেশটির বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি যেভাবে বিকশিত হচ্ছে তা সত্যিই ভয়াবহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com